নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

জার্মানিতে জীবনযাত্রার ব্যয় নিয়ে বিক্ষোভ, ভাঙচুর-লুটপাট

নভেম্বর ১, ২০২৬ ১১:৩২ 👁️ ৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : জার্মানিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি ব্যয় সংকোচনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ রাতে সহিংসতায় রূপ নিয়েছে। শনিবার রাতে দেশটির ফ্রাঙ্কফুর্ট শহরের কেন্দ্রীয় এলাকায় বিভিন্ন দোকানে লুটপাট চালায় বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। বার্লিন, কোলন ও হামবুর্গেও সহিংসতার ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ  এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দিতে পারবেন

পুলিশ জানিয়েছে, জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজি, পাথর ও বোতল ছোড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি শহরে জলকামান ব্যবহার করে পুলিশ। ফ্রাঙ্কফুর্টে একটি বড় অংশের প্রধান বিপণিবিতান সড়ক বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় শহরটিতে অনেককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‘জেন জেড রেগেল্ট’ বা ‘জেন জেড দায়িত্ব নিচ্ছে’ নামের একটি আন্দোলনকারী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেন। স্কুলে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না দেওয়া, জীবনযাত্রার বাড়তি ব্যয়, সরকারি ব্যয় কমানো এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের প্রতিবাদে তাদের এই কর্মসূচি। ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ ও বার্লিনের কর্তৃপক্ষের হিসাবে, বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা ১৮ হাজার পর্যন্ত হতে পারে। তবে আয়োজকেরা তাদের ওয়েবসাইটে এর প্রায় দ্বিগুণ মানুষের অংশগ্রহণের প্রত্যাশা জানিয়েছিলেন।

আরও পড়ুনঃ  ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

আয়োজক সংগঠনের মুখপাত্র লিনা ফ্রিডরিখ বলেন, ‘যুদ্ধ ও জবরদস্তির পরিবর্তে শান্তি ও স্বাধীনতার পক্ষে লড়াই করতেই আমাদের এই বিক্ষোভ।’ তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে আরও ভালো সহায়তা নিশ্চিত করাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধী এবং সমাজের সবার মধ্যে দায়িত্বের বোঝা আরও ন্যায্যভাবে বণ্টনের পক্ষে।

দিনের বেলা বিক্ষোভ মোটামুটি শান্তিপূর্ণ থাকলেও রাত নামার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফ্রাঙ্কফুর্ট পুলিশ জানায়, শহরের কেন্দ্রীয় এলাকায় ‘সহিংস দাঙ্গা’ চলছে। কয়েকটি দোকানের জানালা ভাঙচুর করা হয়েছে এবং জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়া হয়েছে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

পরে পুলিশ জানায়, একটি অস্ত্রের দোকানের জানালাও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতারের পর দুটি অস্ত্র জব্দ করা হয়।

হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রোমান পোসেক অভিযোগ করেন, প্রায় ১০০ জন চিহ্নিত বামপন্থী চরমপন্থী ফ্রাঙ্কফুর্টের বিক্ষোভে ঢুকে পড়েছিলেন। বিক্ষোভের শেষ পরিণতিকে ‘লজ্জাজনক’ উল্লেখ করে তিনি বলেন, ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভে দোকানপাট লুট, বাড়িঘর ও পুলিশের গাড়িতে আগুন এবং পুলিশ সদস্যদের ওপর হামলার দৃশ্য সবার মনে আছে। এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে ফ্রান্সকে কোনোভাবেই আদর্শ হিসেবে দেখা উচিত নয়।

জার্মানির এই বিক্ষোভের আগে একই ধরনের জীবনযাত্রার ব্যয় ও বিভিন্ন নীতির প্রতিবাদে ফ্রান্সেও তরুণদের নেতৃত্বে বড় বিক্ষোভ হয়। শনিবারের সেই কর্মসূচিতে তিন লাখ ২০ হাজারের বেশি মানুষ অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।