নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দিনাজপু‌রে বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের

জুন ১৯, ২০২৪ ১২:০৮ 👁️ ৩৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দিনাজপু‌রের বীরগঞ্জ উপ‌জেলায় বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) বিকেল সা‌ড়ে ৪টার দি‌কে উপ‌জেলার দলুয়া পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘ‌টে।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

নিহতরা হ‌লেন- উপ‌জেলার সা‌তোর ইউনিয়‌নের প্রাণনগর গ্রা‌মের মাহবুব ইসলামের স্ত্রী খায়রুন নাহার (২৪) ও তার সাত মাস বয়সী সন্তান আবু জর গিফারী। আহতরা হ‌লেন- মাহবুব ইসলাম ও তার ছোট বোন সা‌দিয়া খাতুন।

আরও পড়ুনঃ  তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রত‌্যক্ষদর্শীরা জানান, ঈদ উপল‌ক্ষ্যে মাহবুব তার স্ত্রী-সন্তান ও ছোট বোন‌কে নি‌য়ে বিকেল সা‌ড়ে ৪টার দি‌কে ভ‌্যা‌নে ক‌রে ঠাকুরগাঁও সদ‌রের সালান্দর এলাকায় শ্বশুরবা‌ড়ি‌তে বেড়া‌তে যা‌চ্ছি‌লেন। প‌থে দলুয়া পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছ‌ালে ঠাকুরগাঁও থে‌কে ছে‌ড়ে আসা দিনাজপুরগামী সাদা পতাকার এক‌টি দ্রুতগামী গেট‌লোক বাস বে‌পো‌রোয়া গ‌তি‌তে ওভার‌টে‌কিং কর‌তে গি‌য়ে ভ‌্যান‌টি‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খায়রুন নাহার ও তার কোলের সন্তান আবু জর গিফারী মারা যায়।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মাহবু‌বের চাচা‌তো ভাই শাহরুল ইসলাম জানান, দুর্ঘটনায় তার ভা‌বির দু‌টি পা ও ভা‌তিজার এক‌টি পা বি‌চ্ছিন্ন হ‌য়ে যায়। এতে ঘটনাস্থ‌লেই তাদের মৃত‌্যু হয়। মাহবুব ও তার ছোট‌ বোনকে ঠাকুরগাঁও হাসপাতা‌লে পাঠা‌নো হয়েছে।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতা‌লের চি‌কিৎসা কর্মকর্তা র‌কিবুল আলম ব‌লেন, মাহবুব ও তার বোন‌কে হাসপাতা‌লে ভ‌র্তি রেখে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানা পুলিশের উপপ‌রিদর্শক নাজমুল ইসলাম ঢাকা পোস্টকে ব‌লেন, এ ঘটনায় বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।