নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

অক্টোবর ১৭, ২০২৬ ৯:৩৪ 👁️ ১৭ views
Link Copied!

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এবার ২৩টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার।

আরও পড়ুনঃ  কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

পূজা শুরু হওয়ার আগে থেকেই তিনি প্রতিটি মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন। কোথাও নিরাপত্তা ঘাটতি আছে কিনা, সিসি ক্যামেরা, আলোকসজ্জা, স্বেচ্ছাসেবক এবং পুলিশের টহল ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা তা নিজে দাঁড়িয়ে থেকে নিশ্চিত করেছেন। সরেজমিনে দেখা গেছে, দিনে নিজ থানার দাপ্তরিক কাজ সামলে রাতভর তিনি বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে ঘুরে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন। পূজা কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ ভক্তদের সাথে কথা বলে তাদের আস্থা ও সাহস যোগাচ্ছেন। তার এই আন্তরিক তৎপরতায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।

আরও পড়ুনঃ  একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতিটি মণ্ডপে যেন নির্বিঘ্নে এবং আনন্দঘন পরিবেশে পূজা উদযাপিত হয় সেজন্য আমরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে আছি। পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সুযোগ নেই।

আরও পড়ুনঃ  বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

দুর্গাপুর উপজেলা পূজাফন্টের সভাপতি ও ৩নং পানানগর ইউনিয়ন বিএনপি’র নেতা প্রশান্ত কুমার জানান, ওসি পঞ্চনন্দ সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দুর্গাপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। তিনি একজন মানবিক, পেশাদার এবং দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে সর্বমহলে প্রশংসিত। এবারের পূজায় তার ২৪ ঘণ্টার এই নিরাপত্তা তৎপরতা তারই প্রমাণ। স্থানীয় সুধীজন মনে করেন, একজন ওসি যখন নিজে রাত জেগে মন্দিরে মন্দিরে ঘুরে নিরাপত্তা দেন, তখন সাধারণ মানুষের আস্থা বেড়ে যায় পুলিশের প্রতি। ওসি পঞ্চনন্দ সরকারের এই নিরলস প্রচেষ্টা দুর্গাপুরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।