নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পঞ্চম দফার অবরোধে পুড়ল ১৮ যানবাহন

নভেম্বর ১৬, ২০২৩ ১১:০৩ 👁️ ৬৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : পঞ্চম দফার অবরোধে ১৮টি যানবাহনে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান।

তিনি বলেন, দুইদিনে ১৮টি যানবাহনে আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা ও ১টি ট্রেন পুড়ে যায়।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

তিনি বলেন, ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৬টি আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ৫টি, ঢাকা বিভাগে (দোহার, টাঙ্গাইল) ২টি, বরিশাল বিভাগ (ঝালকাঠি) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ) ৫টি, চট্টগ্রাম বিভাগে (চট্টগ্রাম, চাঁদপুর) ২টি, সিলেট বিভাগে (সিলেট সদর) ১টি ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

এসব আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ২৮ ইউনিট ও ১৫৩ জন জনবল কাজ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।