নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

অক্টোবর ২২, ২০২৬ ৯:০৬ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ রয়েছেন ভ্যানচালক আনিছুর রহমান (৪১)। দীর্ঘদিন ধরে স্বামীর কোনো সন্ধান না পেয়ে অবশেষে পুঠিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর স্ত্রী শিল্পী বেগম। এদিকে স্বামীর অনুপস্থিতিতে দুই সন্তানকে নিয়ে চরম কষ্টে দিন কাটছে তাঁর পরিবারের।

আরও পড়ুনঃ  বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট

নিখোঁজ আনিছুর রহমান পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া তালুকদার গ্রামের হামেদ সরদ্দারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আনিছুর রহমান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যদের সঙ্গেও তাঁর কোনো যোগাযোগ হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
আনিছুর রহমানের স্ত্রী শিল্পী বেগম বলেন, “আমার স্বামী বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আমাদের কোনো খোঁজখবর নেননি। দুই সন্তানকে নিয়ে আমি অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি আমার স্বামীর সন্ধান চাই।”

আরও পড়ুনঃ  নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে যাচাই-বাছাই করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিখোঁজ আনিছুর রহমানের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।