নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ : তথ্য প্রতিমন্ত্রীর

অক্টোবর ১১, ২০২৬ ৪:০৭ 👁️ ৫৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের লক্ষ্যে জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে আজান ও নামাজের প্রতি সম্মান দেখিয়ে পূজামণ্ডপে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

রোববার (১১ অক্টোবর) কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন তিনি।
তিনি বলেন, আজান ও নামাজের সময়সূচি তৈরি করে জেলার প্রতিটি পূজামণ্ডপে পৌঁছে দিতে হবে, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা সময়সূচি অবগত থেকে অনুযায়ী সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারেন।

দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সম্মিলিতভাবে মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পালাক্রমে পাহারার ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। কোনো নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  রামেবি ক্যাম্পাসে উপাচার্য

প্রতিমন্ত্রী প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা সচল রাখার পাশাপাশি ধারণ করা ফুটেজ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। প্রয়োজনে মোবাইল ফোন কিংবা অনলাইন ক্লাউডে ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা রাখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি বৈদ্যুতিক দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড মোকাবিলায় উপযুক্ত অগ্নিনির্বাপণ যন্ত্র রাখার নির্দেশনা দেন, যাতে দুর্ঘটনা ঘটলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

তিনি বলেন, পূজার ছুটিতে সরকারি কার্যক্রম সীমিত থাকলেও জেলা ও উপজেলা প্রশাসনকে তদারকি অব্যাহত রাখতে হবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ এবং পূজার ছুটি দুই দিন বাড়ানোর উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জেলার প্রতিটি নির্বাচনি এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শাড়ি উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের উদ্যোগ প্রথম। এ উদ্যোগের জন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
প্রতিমন্ত্রী পূজামণ্ডপে যাতায়াতের সড়কে কোনো সমস্যা থাকলে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান। এছাড়া, অবেধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

আরও পড়ুনঃ  ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে এ সভায় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।