নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বগুড়ায় অবরোধে যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

নভেম্বর ৫, ২০২৩ ৪:১৪ 👁️ ৮২ views
Link Copied!

বগুড়া প্রতিনিধি : যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ আর পুলিশের টিয়ারশেল নিক্ষেপের মধ্য দিয়ে বগুড়ায় চলছে অবরোধ কর্মসূচি। বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে আজ রোববার বগুড়ার বিভিন্ন মহাসড়কে এই চিত্র দেখা গেছে।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

অবরোধ কর্মসূচির প্রথম দফায় বগুড়ায় ব্যাপক যানবাহন ভাঙচুর এবং চারটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনার পর পুলিশ কঠোর অবস্থান নেয়।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, রোববার সকাল ৭টার দিকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে শহরতলির তেলীপুকুর ও বারপুর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। সকাল সোয়া ৮টার দিকে পুলিশ পাহারায় বেশ কিছু পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান পারাপারের সময় বহরের পেছনে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে অবরোধকারীরা। পরে পুলিশ সেখানে টিয়ারশেল নিক্ষেপ করলে অবরোধকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

সকাল ১০টার দিকে তেলীপুকুর এলাকায় আবারও অবরোধকারীরা অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুর শুরু করলে পুলিশ আবারও টিয়ারশেল নিক্ষেপ করে। তখন অবরোধকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। একই সময়ে মহাসড়কের ঝোপগাড়ী এলাকায় কিছু যানবাহন চলাচলের সময় অবরোধকারীরা পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

আরও পড়ুনঃ  জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

মহাসড়কে যানবাহন একেবারই কম চলাচল করছে। রাতে আটকে পড়া কিছু পণ্যবাহী ট্রাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পার করে দেওয়ার সময় ভাঙচুরের ঘটনা ঘটে।

অন্যদিকে শহরতলির মাটিডালি ও বনানী মোড়ে অবরোধবিরোধী সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

তবে বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আন্তজেলা বাস টার্মিনাল থেকে কোনো বাস চলাচল করেনি। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা ছিল কম।

সার্বিক বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, মহাসড়কে যানবাহনের সংখ্যা কিছুটা বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।