নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগমারায় সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

অক্টোবর ১৪, ২০২৪ ৭:৩০ 👁️ ৪২ views
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর ধাঁক্কাই আমিনুল ইসলাম (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার সাঁইপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে বলে জানা গেছে। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে আটটার দিকে নিহত আমিনুল ইসলামের বাবা এমদাদুল হক বাড়ি সংলগ্ন দোকানে চা পান করতে যায়। বাবার চায়ের দোকানে যাওয়া দেখে শিশু আমিনুল ইসলামও ওই দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাস্তা পারাপারের সময় বাইগাছা থেকে ভবানীগঞ্জ বাজারে যাওয়ার একটি মাল বোঝাই ভ্যানগাড়ী শিশুটিকে ধাক্কা দেয়। এ সময় শিশু আমিনুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বিকেলে চিকিৎসাধীনবস্থায় শিশু আমিনুল ইসলাম মারা যায় বলে জানা গেছে ।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ছিল। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ বা মামলা না করায় শিশুটির লাশ দাফন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।