নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাঘায় আ.লীগ নেতা বাবুল হত্যা মামলার গ্রেফতার চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষ কারাগারে প্রেরণ

জুন ২৮, ২০২৪ ৬:১২ 👁️ ৩৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে হত্যা মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান মেরাজসহ ৭ আসামীর একদিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

আজ শুক্রবার (২৮ জুন) দুপুরে আসামীদের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সোয়েব খান ২৩ জুন তাদের রিমান্ড আবেদন করলে বৃহস্পতিবার (২৭ জুন) আদালত আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুনঃ  নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ মামলায় গ্রেফতার ৭ আসামিকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় ২৩ জুন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বাদি হয়ে দ্রুত বিচার আইনে ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত বৃহস্পতিবার একদিনের রিমান্ড মুঞ্জুর করেন। রিমান্ড শেষে শুক্রবার তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

উল্লেখ্য, ২২ জুন সকাল ১০টার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশত নেতাকর্মী সমর্থক আহত হন। এরই মধ্যে সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা বাবলু চারদিন রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।