নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাঘার ১৬ জেলে পেলেন গরু

নভেম্বর ২১, ২০২৩ ৮:৫৮ 👁️ ১১২ views
Link Copied!

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ১৬ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে এই বকনা বাছুর বিতরন করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল, জেলা মৎস কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ  রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম জানান, ১৬ জন জেলেকে বকনা বাছুর প্রদান করা হয়। পর্যায়ক্রমে আরো মাট ৩৪ জন নিবন্ধিত জেলেকে বকনা বাছুর বিতরন করা হবে। প্রতিটি বকনা বাছুরের দাম নির্ধারণ রয়েছে ৩০ হাজার টাকা।

আরও পড়ুনঃ  রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

উপজেলার মালিয়ানদহ গ্রামের জিয়ারুল ইসলাম জানান, মাছ ধরার পাশাপাশি বাছুরটি লালন পালন করে সংসারে কিছুটা সচ্ছলতা ফিরে আসবে। তবে বকনা বাছুর পেয়ে নিজের খুব খুশি লাগছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।