নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বিয়ানীবাজারে ইউএনও’র মোবাইল ফোন ক্লোন করে টাকা দাবি,সর্তক থাকার আহ্বান

জানুয়ারি ১৫, ২০২৫ ৮:৫৪ 👁️ ২৬ views
Link Copied!

এম এ রশীদ, সিলেট : সিলেট বিয়ানীবাজারে উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করার অভিযোগ পাওয়া গেছে। ইউএনওর পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকাও চাওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তফা মুন্না।

আরও পড়ুনঃ  তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বুধবার সকালে ক্লোনের বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে উপজেলা প্রশাসনের ফেসবুক একাউন্ট থেকে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,উপজেলা নির্বাহী অফিসার,বিয়ানীবাজার,সিলেট এর অফিসিয়াল নাম্বার টি ক্লোন করা হয়েছে। ০১৭৩০৩৩১০৩১ এই নাম্বার থেকে UNO পরিচয় দিয়ে প্রতারণামূলক ফোন করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইল।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বলেন,আমার সরকারি নম্বরটি ক্লোন করে উপজেলা খাদ্য নিয়ন্রণকর্মকর্তাকে ফোন করে টাকা চাওয়া হয়েছে।সবাই এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।