নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভারত থেকে পেঁয়াজ আসবে আজ, কত কমবে দাম?

মার্চ ৩১, ২০২৪ ৩:২০ 👁️ ৫৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : চল‌তি সপ্তাহে ভারত থে‌কে পেঁয়াজ আসা শুরু, যার প্রথম দিন আজ। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আজকে রাতেই ভারত থেকে পেঁয়াজ আসবে। এবার স্থিতিশীল হবে বাজারের অবস্থা।

আরও পড়ুনঃ  নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

রোববার (৩১ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাস্কফোর্স সভা শেষে এসব কথা বলেন তিনি। একদিনের মধ্যেই ঢাকা এবং চট্টগ্রামে টিসিবির মাধ্যমে ৪০ টাকা কেজিতে ওপেন সেল করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, যেহেতু পেঁয়াজ পচনশীল পণ্য সেহেতু প্রথম ট্রেনে ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আসবে।

৩ দিনের মধ্যে ভারত থেকে ট্রেনে পেঁয়াজ আসবে এমনটাই জানা গেছে। পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে চলে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

৩ দিনের মধ্যে ভারত থেকে ট্রেনে পেঁয়াজ আসবে : বাণিজ্য প্রতিমন্ত্রী
আগামী তিন দিনের মধ্যে ট্রেনে ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শনিবার (২৩ মার্চ) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে প্রতিমন্ত্রী ও এমপিদের সংবর্ধনা এবং প্রেসক্লাবের কার্যকরী সদস্যদের পরিচিতি সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী ব‌লেন, ভারত থেকে পেঁয়াজ আজ কিংবা আগামীকাল ট্রেনে উঠবে। আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে ভারতীয় পেঁয়াজ। ভারত থেকে পেঁয়াজ আসা নিয়ে কোনো রকম সমস্যা আছে বলে আমার জানা নেই।

আরও পড়ুনঃ  বিএনপির প্রার্থী মির্জা ফয়সল, থাকবে ডামি প্রার্থীও

তিনি বলেন, বাজার তার আপন গতিতেই চলবে। ৫-১০ টাকা বাড়লে সেটা নিয়ে কিছু না করা হলেও কেউ যদি মজুতদারি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাজারে স্বাভাবিক বেচাকেনায় বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো রকম পুলিশি তৎপরতা বা ম্যাজিস্ট্রেটি তৎপরতার প্রয়োজন নেই। বাজারে যথেষ্ট পরিমাণ পণ্যের সরবরাহ আছে এবং দামও যৌক্তিক পর্যায়ে আছে।

আহসানুল ইসলাম টিটু বলেন, চাল খাদ্য মন্ত্রণালয়ের বিষয়। এ কারণে আরেক মন্ত্রণালয়ের বিষয়ে কোনো কিছু বলা ঠিক হবে না।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।