নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীর কোন শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নের বাইরে নেই: এমপি বাদশা

মে ৮, ২০২৩ ৫:৫৯ 👁️ ৬৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : উন্নয়নের ছোঁয়া লাগেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী মহানগরীতে আর অবশিষ্ট নেই বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও রাজশাহী-২ আসনের টানা তিন বারের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

আরও পড়ুনঃ  রবি বোলার হান্টে রাজশাহী বিভাগীয় বাছাইপর্বে নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণ

তিনি বলেছেন, শহরের ৯৯ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানই পেয়েছে নতুন বহুতল ভবন। রাজশাহীর কোন শিক্ষাপ্রতিষ্ঠানই এখন উন্নয়নের বাইরে নেই। সব শিক্ষাপ্রতিষ্ঠানকে উন্নয়নের আওতায় এনে শিক্ষার মান আরও স্বচ্ছ এবং বিকশিত করতে আমাদের পরিকল্পনা চলমান আছে।

সোমবার সকাল ১১টায় রাজশাহী মহানগরের ইসলামিয়া কলেজের ছয়তলা ভিত বিশিষ্ট ভবনের প্রথম তলার উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে কলেজের স্কাউট দলের পক্ষ থেকে এমপি বাদশাকে গার্ড অব অনার-এর মাধ্যমে অভিবাদন জানানো হয়।

আরও পড়ুনঃ  ‘প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে জনসংখ্যাকে সম্পদে রূপান্তরই উৎপাদনশীলতার মূল চাবিকাঠি’

অনুষ্ঠানে ফজলে হোসেন বাদশা বলেন, পরিকল্পিত উন্নয়নে রাজশাহীর সব শিক্ষাপ্রতিষ্ঠানের চেহারা বদলে গেছে। তবে উন্নয়ন যেমন প্রয়োজন; তেমনি মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলারও কোন বিকল্প নেই। এই দুটি বিষয় মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে। এ ক্ষেত্রে অমাদের শিক্ষকদের ভূমিকা রাখতে সবথেকে বেশি। শিক্ষানগরী হিসেবে খ্যাত আমাদের শহরের সুনাম ধরে রাখার জন্য যা করণীয় তাই করা হবে।

আরও পড়ুনঃ  এডিবি’র প্রতিনিধি দলের সাথে রাসিকের সভা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আমিনুর রহমান। তিনি বলেন, রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে এমপি বাদশার ভূমিকা অতুলনীয়। অন্য কেউ থাকলেও হয়তো উন্নয়ন হতো, কিন্তু তিনি থাকার কারণে আমরা চাওয়ার থেকে অনেক বেশি পরিমাণে পেয়েছি। তার কাছে এসব নিয়ে কাউকে কখনো বেগ পেতে হয়নি। এই সময়ে এটি অনেক বড় ব্যাপার!

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কমেলা হক কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দ ইসফাক আহমেদ, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মো: কামরুজ্জামান প্রমুখ। এসময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।