নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী-ঢাকা রুটে পদ্মাসেতু দিয়ে ট্রেন চলাচল শুরু

ডিসেম্বর ১, ২০২৩ ২:৫৩ 👁️ ১১৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এটি পদ্মা সেতু হয়ে চলাচলকারী তৃতীয় আন্তঃনগর ট্রেন। আগে মধুমতী এক্সপ্রেস রাজশাহী থেকে ভাঙ্গায় চলাচল করতো।

আরও পড়ুনঃ  রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা 

পদ্মাসেতু হয়ে ট্রেন চলাচলে উচ্ছ্বসিত রাজশাহী অঞ্চলের বাসিন্দারা। যাত্রীরা জানান, রাজশাহী থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা যাওয়া এটি যেমন সুন্দর ভ্রমণের সুযোগ, তেমনি যোগাযোগ ব্যবস্থার উন্নতির প্রকাশ। এর ফলে রাজশাহীসহ পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ি, ফরিদপুরের মানুষের জন্য ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হবে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম বলেন, চলাচলের প্রথম দিনে নয়টি কোচ নিয়ে চলছে ট্রেনটি। এদিন যাত্রী উপস্থিতি ছিল ভালো। সবাই উৎসাহ নিয়ে ভ্রমণ করছে। মধুমতী এক্সপ্রেসে যাত্রীদের আসন রয়েছে ৫৫৮টি। এর মধ্যে প্রথম শ্রেণির কোচে আসন সংখ্যা ২৪টি। শোভন চেয়ারে ৪৪ এবং শোভন শ্রেণিতে ৪৯০টি। ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত শোভন কোচে ভাড়া ৩৯৫ টাকা, শোভন চেয়ারে ভাড়া ৪৭০ টাকা আর প্রথম শ্রেণিতে ভাড়া ৭১৯ টাকা।

রেলওয়ে কর্তৃপক্ষের বলছে, রাজশাহী থেকে ঢাকার ভ্রমণ আনন্দ ও স্বস্তিদায়ক করতে বর্তমানের যাত্রীবাহী পুরাতন কোচ বদলে জানুয়ারিতে নতুন কোচ দেয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

রেলওয়ে কর্তৃপক্ষের ভাষ্য, আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে দুপুর ২টায় ঢাকা পৌঁছাবে। একই ট্রেন ঢাকা থেকে দুপুর ৩টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে। বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিনে ট্রেনটি বন্ধ থাকবে।

ট্রেনটি ঈশ্বরদী জংশন, পাকশী, ভেড়ামারা, মিরপুর, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা, কালুখালী, রাজবাড়ী, পাঁচুরিয়া জংশন, আমিরাবাদ, ফরিদপুর, তালমা, পুখুরিয়া শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে যাত্রা বিরতি করবে, যাত্রী ওঠা-নামার সুবিধা চালু হলে ভাঙ্গা জংশন স্টেশনেও থামবে।

সময় সূচির পরিবর্তন:
পরিবর্তন হয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের সময়সূচিতে। বর্তমানে ১৯ জোড়া ট্রেন চলাচল করে। এরমধ্যে মোটাদাগে ধুমকেতু ও সাগরদাড়ী এক্সেপ্রেসের ট্রেনের সময় সূচির পরিবর্তন হয়েছে। এছাড়া পাবনার ঢালারচর স্টেশন থেকে ছেড়ে আসা ঢালাচর এক্সপ্রেসকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আগে রাজশাহী স্টেশন পর্যন্ত ছিল।

জানা গেছে, নতুন সময়সূচিতে রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত এবং ঢালাচর থেকে রাজশাহী পর্যন্ত ঢালাচর এক্সপ্রেসকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর মধ্যে ঢাকা থেকে রাজশাহীর দিকে আগের সময়েই ছাড়বে ধূমকেতু এক্সপ্রেস। তবে সিল্কসিটি এক্সপ্রেস দুপুর ২:৪৫ মিনিটের পরিবর্তে ২:৪০ মিনিটে ও পদ্মা এক্সপ্রেস রাত ১১টার পরিবর্তে ১০:৪৫ মিনিটে ঢাকা ছাড়বে। ফেরার পথে রাজশাহীর আগের ৩টি ট্রেনই নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

আরও পড়ুনঃ  প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

পদ্মা সেতু হয়ে ঢাকা রাজশাহীর পথে নতুন যোগ হওয়া মধুমতি এক্সপ্রেস বিকাল ৩ টায় ঢাকা ত্যাগ করবে, রাজশাহী থেকে ছাড়বে সকাল ৬:৪০ মিনিটে। তবে ঢাকা থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জের মধ্যে চলাচল করা বনলতা এক্সপ্রেসের সময়-সূচিতে কোনো প্রকার পরিবর্তন হচ্ছে না।

রাজশাহী রেলওয়ের স্টেশন মাস্টার সুরাইয়া পারভীন বলেন, বর্তমানে ১৯ জোড়া ট্রেন চলাচল করে। তার জানা মতে ট্রেনগুলোর খুব বেশি সময় পরিবর্তন হচ্ছে না। কোনো ট্রেন ছাড়ার সময় কমে এসেছে, কোনটার বেড়ে গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।