নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাসিকের ‘শিক্ষা পদক-২০২৬’ এর রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি

সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৭:৩৩ 👁️ ৪ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের ‘শিক্ষা-পদক-২০২৬’ এর রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ০৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাসিকের সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর সাবেক স্ত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার, ঘাতক স্বামী গ্রেফতার

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক রাজশাহী মহানগরীর অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে ২০২৬ সালের এসএসসি/দাখিল/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ‘শিক্ষা পদক-২০২৬’ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময়সীমার মধ্যে শিক্ষার্থীদের অনলাইন অথবা অফলাইনে নির্ধারিত ফরমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হচ্ছে। রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি: ০৫ অক্টোবর ২০২৬, রোজ: সোমবার পর্যন্ত। অনলাইন রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/jk54rzNBsvJKaxyd6

আরও পড়ুনঃ  নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অফলাইন রেজিস্ট্রেশনের স্থান: নগর ভবন তথ্য ও সেবা কেন্দ্র,(১ম তলা) রাজশাহী সিটি কর্পোরেশন। অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম, স্থানীয় পত্রিকা ও সিটি কর্পোরেশনের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। আবেদনের সঙ্গে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের এক কপি ছবি এবং মার্কশিটের ফটোকপি সংযুক্ত করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।