নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাসিক প্রশাসকের সঙ্গে তায়কোয়ানডো একাডেমির খেলোয়াড়দের সাক্ষাৎ

অক্টোবর ৭, ২০২৬ ১১:০৬ 👁️ ১০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সম্প্রতি ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ সাফল্য অর্জন করেছে রাজশাহী তায়কোয়ানডো একাডেমি। এ উপলক্ষে বুধবার (৭ অক্টোবর) বিকেলে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সদস্যবৃন্দ।

আরও পড়ুনঃ  সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সাক্ষাৎকালে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির খেলোয়াড়দের এ সাফল্যের জন্য তাদেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় রাজশাহীর তরুণ খেলোয়াড়দের এমন সাফল্য নগরবাসীর জন্য গর্বের। ক্রীড়াঙ্গনে রাজশাহীর সুনাম আরও বৃদ্ধি করতে খেলোয়াড়দের নিষ্ঠা ও কঠোর পরিশ্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ১

এ সময় রাজশাহী তায়কোয়ানডো একাডেমির কোচ গোলাম সাকলাইন জনি, টিম ম্যানেজার নাঈমুর রহমান নাঈমসহ একাডেমির খেলোয়াড় ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  লামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান

উল্লেখ্য, গত ২ ও ৩ অক্টোবর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ সিনিয়র, জুনিয়র ও পুমসে ক্যাটাগরিতে একাধিক পদক অর্জন করেন রাজশাহী তায়কোয়ানডো একাডেমির খেলোয়াড়রা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।