নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরএমপি’র নোটিশ

অক্টোবর ৮, ২০২৪ ১২:৫২ 👁️ ৫৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : আগামী ০৯ অক্টোবর হতে ১৩ অক্টোবর ২০২৪ খ্রি. পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

আজ ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি’র কমিশনার মোহম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে রাজশাহী মহানগরী পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (১)(ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগরী এলাকায় ৯ অক্টোবর ২০২৪ খ্রি. হতে ১৩ অক্টোবর ২০২৪ খ্রি. পর্যন্ত সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এছাড়াও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১৯(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে পূজামণ্ডপ ও তার আশেপাশে এবং প্রতিমা বিসর্জনকালে যে কোন ধরনের মাদকদ্রব্য যথা-দেশী ও বিদেশি মদ, স্পিরিট/অ্যালকোহল, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইন, প্যাথেডিন ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।