নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অক্টোবর ১৫, ২০২৬ ৭:৫৪ 👁️ ১৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর আভিযানে নাটোরের লালপুর এলাকা থেকে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃ  অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা!

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল অদ্য ১৫ অক্টোবর ২০২৬ তারিখ সময় অনুমান রাত ৩.৪০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাটোর জেলার থানাধীন ০৪ নং আড়বাব ইউপিস্থ কচুয়া সাকিনে কচুয়া বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী ১। মোঃ আরিফুজ্জামান @ বাপ্পী (৪৮), পিতা-ফরমান আলী, মাতা-মোছাঃ আছিয়া বেগম, সাং- দক্ষিন লালপুর, ২। মোঃ জিল্লুর রহমান (৪১), পিতা- মৃত আলম মোল্লা, মাতা-মৃত আকলিমা বেগম, সাং-উত্তর লালপুর, উভয় লালপুর ইউনিয়ন, থানা-লালপুর ও জেলা-নাটোর’কে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

গ্রেফতারকালে জানা যায়, ধৃত আসামিদ্বয় মাদক ব্যবসায়ী। ১ নং আসামি মোঃ আরিফুজ্জামান @ বাপ্পী (৪৮) উদ্ধারকৃত মাদক হেরোইন নিয়ে মোটর সাইকেল যোগে ২ নং আসামি মোঃ জিল্লুর রহমান (৪১) এর নিকট বিক্রয়ের উদ্দেশ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে লালপুর বাজারের দিকে যাচ্ছিলো।।

আরও পড়ুনঃ  এলপিজির বাজারে সংকট কেন, দাম বাড়ার পেছনে যত কারণ

উক্ত বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশক্রমে উল্লেখিত ঘটনাস্থল এলাকায় অভিযানের লক্ষ্যে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টের মাধ্যমে বর্ণিত ধৃত আসামিদ্বয়কে গ্রেফতার পূর্বক প্রদত্ত তথ্যের ভিত্তিতে আসামির হেফাজত হতে আইন মোতাবেক উদ্ধারকৃত আলামত ৫২৫ গ্রাম হেরোইন এবং মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল ও ১ টি এ্যান্ডয়েড মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নাটোর জেলার লালপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।