নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

জুন ৮, ২০২৬ ১০:৫৩ 👁️ ১৮৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯২ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৩ জন।

আরও পড়ুনঃ  রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৬৫ হাজার ২৩৭ জন। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৬১ হাজার ২৭৮ জন।

আরও পড়ুনঃ  ঢাকের তালে সিঁদুর খেলায় মেতেছেন অভিনেত্রী শাওন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী,গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা এক জন এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৭ জন। গত ১৫ মার্চ হতে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫৩৬ জন এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯২ জন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।