নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

১৭ বছরে প্রথম বোলার হিসেবে যে কীর্তি গড়লেন হাসান

মে ২৯, ২০২৫ ৫:১৩ 👁️ ৫৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ইনজুরির সঙ্গে দীর্ঘ লড়াই শেষে গতকালের ম্যাচ দিয়েই পাকিস্তানের জাতীয় দলের স্কোয়াডে ফিরেছিলেন হাসান আলি। সেই ফেরাকে স্মরণীয় করেও রেখেছেন। বাংলাদেশের বিপক্ষে বুধবার সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট পেয়েছেন পাকিস্তানের এই পেসার। যেটা নিশ্চিত করেছে তার দলের ৩৭ রানের দারুণ এক জয়।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

লাহোরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটারদের একাই নাভিশ্বাস তুলে দেন হাসান আলি। গতকাল লাহোরে হাসানের বোলিং তোপে ১৬৪ রানে থামে টাইগারদের ইনিংস। মাত্র ৩০ রানের খরচায় বাংলাদেশের ৫ ব্যাটারকে সাজঘরে পাঠান তিনি।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

দুই ওপেনারের পাশাপাশি এদিন হাসান পেয়েছেন জাকের আলীর গুরুত্বপূর্ণ উইকেট। শেষদিকে শিকার করেছেন শরিফুল ইসলাম এবং তানজিম সাকিবের উইকেট। আর এই ৫ উইকেট তাকে বসিয়েছে পাকিস্তান ক্রিকেটের অন্য এক উচ্চতায়।

পাকিস্তানের ঘরের মাঠে টি-টোয়েন্টিতে একমাত্র বোলার হিসেবে ৫ উইকেট শিকার করেছেন হাসান আলী। পেরিয়ে গেছেন মোহাম্মদ আমির এবং উসমান কাদিরের পূর্ববর্তী সেরা বোলিং ফিগারকে। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আমির এবং ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে উসমান পেয়েছিলেন ৪টি করে উইকেট।

পাকিস্তান ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি খেলে ২০০৮ সালের ২০ এপ্রিল। সে হিসেবে পাকিস্তানে টি-টোয়েন্টির অভিষেক ১৭ বছর আগে। ১৭ বছরে প্রথমবার কোনো পাকিস্তানি বোলার ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ৫ উইকেট শিকার করলেন।

আরও পড়ুনঃ  আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

সবমিলিয়ে টি-টোয়েন্টিতেই পাকিস্তানের মাত্র ৪র্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ফাইফার পেয়েছেন হাসান আল। এর আগে উমর গুল, সুফিয়ান মুকিম এবং ইমাদ ওয়াসিম কেবল টি-টোয়েন্টিতে ফাইফার পেয়েছিলেন। সেই হিসেবে মাত্র দ্বিতীয় পাকিস্তানি পেসার হিসেবে টি-টোয়েন্টিতে ফাইফার পেলেন হাসান আলি।

পাকিস্তানের ইতিহাসেও অন্য এক উচ্চতায় পৌঁছে গিয়েছেন হাসান আলি। দেশটির ক্রিকেট ইতিহাসে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে তিন ফরম্যাটেই একটি করে ফাইফার রেখেছেন তিনি। এর আগে পাকিস্তানিদের মধ্যে ক্রিকেটের তিন ফরম্যাটেই ফাইফার ছিল কেবল উমর গুলের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।