নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব বড়দিন উদযাপন

ডিসেম্বর ২৫, ২০২৫ ৩:২৭ 👁️ ৬২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে মহানগরীর ডিঙ্গাডোবা চার্চসহ বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ২ ব্যক্তির দণ্ড

ডিঙ্গাডোবা চার্চে ঘণ্টাব্যাপী আয়োজিত প্রার্থনায় বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। প্রার্থনা শেষে বড়দিনের কেক কাটা হয়। পরে গান ও নৃত্যের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

বৃহস্পতিবার সকালে মহানগরীর ডিঙ্গাডোবা চার্চসহ বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।ছবি- কাবিল হোসেন

এছাড়াও সিটি চার্চসহ রাজশাহী মহানগরীর অন্যান্য উপাসনালয়গুলোতে যিশু খ্রিস্টকে স্মরণ করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বড়দিনকে ঘিরে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোতেও উৎসবের আমেজ বিরাজ করছে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

ডিঙ্গাডোবায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় আয়োজিত উৎসবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ড. মো. জিললুর রহমান, রাজশাহী বিভাগীয় ধর্মপ্রদেশের প্রধান বিশপ জের্ভাস রোজারিওসহ মহানগর ও জেলার বিভিন্ন গির্জার প্রধানরা।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী সার্বজনীন প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বড়দিনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে বড়দিন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরীর বিভিন্ন চার্চে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।