নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৪:১৫ 👁️ ৮৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসন- এর আয়োজনে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় পালন করেছে রাজশাহী জেলা পরিষদ।

আরও পড়ুনঃ  নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

দিবসের প্রথম প্রহর ১২ টা ০১ মিনিটে রাজশাহী নগরীর সোনাদিঘীর মোড়ে অবস্থিত রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হাবীব, সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ. কে. এম আনোয়ার হোসেন, প্রধান সহকারী এস. এম. আল মতিন, সার্ভেয়ার ও উপ-সহকারী প্রকৌশলী (অ:দা:) মো: আলেফ আলী-সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ  শিবগঞ্জ থেকে ঢাকাগামী বাস হতে ১০০ বোতল এস্কাফসহ গ্রেফতার ২

ভাষা শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত সকলে নীরবতা পালন করেন এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।