নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৮:১৩ 👁️ ৬১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) হিসেবে যোগদান করায় ডা. হাসান আলী মোল্লা-কে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট ও বাঘা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি।

আরও পড়ুনঃ  উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

এ উপলক্ষে সমিতির সভাপতি এসএম আব্দুর রহমানের নেতৃত্বে নেতৃবৃন্দ ডা. হাসান আলী মোল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করা হয়।

আরও পড়ুনঃ  হাসপাতালে ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

সাক্ষাৎকালে পুঠিয়া উপজেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

সমিতির সভাপতি এসএম আব্দুর রহমান বলেন, ডা. হাসান আলী মোল্লার যোগদানের মাধ্যমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবায় আরও গতিশীলতা আসবে বলে আমরা আশাবাদী,ডাঃ বিধান কুমার ফৌজদার আনাস্থিসিয়া কনসালটেন্ট বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।

আরও পড়ুনঃ  বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

এ সময় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। বাবুল আক্তার সেক্রেটারি মেহেদী হাসান তথ্য সম্পাদক, সোহানুর রহমান সজিব, পলাশ আহমেদ, হাসান, বুলবুল আহমেদ, মিজানুর রহমান সেন্টু, নাঈম হোসেন, মশিউর রহমান উজ্জল, তারা নবনিযুক্ত UH&FPO ডা. হাসান আলী মোল্লার সুস্বাস্থ্য ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।