স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মোঃ সারোয়ার জাহান ওরফে মনি (২৩) কে মামলা রুজুর ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে এসআরবি-৫, সদর কোম্পানী রাজশাহী।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, রাজশাহী নগরীর রাজপাড়া থানায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার যৌনকর্ম করার অভিযোগে মোঃ সারোয়ার জাহান মনি (২৩)-এর বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর ধরে অভিযুক্তের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। গত ০৭/০৬/২০২৬ রাত থেকে ০৮/০৬/২০২৬ সকাল পর্যন্ত কাজীহাটা এলাকার একটি হোটেলে এবং পরবর্তীতে ০৮/০৭/২০২৬ রাত থেকে ০৯/০৭/২০২৬ দুপুর পর্যন্ত দাশপুকুর এলাকার একটি ভাড়া বাসায় বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে যৌনকর্ম করার অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে অভিযুক্ত বিয়ে না করে বিভিন্ন ধরনের তালবাহানা করতে থাকে। এ ঘটনায় কিশোরীর পিতা মোঃ খোবির বাদী হয়ে রাজপাড়া থানায় এজাহার দায়ের করেন বাদীর অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী নগরীর রাজপাড়া থানার মামলা নং-৩৪, তাং-২৫/০৯/২০২৬ ইং, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯খ পেনাল কোড রুজু হয়।
এসআরবি আরও জানায়, সদর কোম্পানী এসআরবি-৫, রাজশাহী একটি চৌকশ অপারেশন দল কর্তৃক ২৮ সেপ্টেম্বর সময় ৮.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী গোদাগাড়ী থানাধীন রওশন দিঘি (সাধুর মোড়) এলাকায় অপারেশন পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মোঃ সারোয়ার জাহান ওরফে মনি (২৩), পিতা- সাদেকুল রহমান মাস্টার, সাং-নারায়নপুর মুর্শিদা, থানা-নাচোল জেলা- চাপাইনবাবগঞ্জ’কে মামলা রুজুর ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামিকে উক্ত ধর্ষণ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে মামলার ঘটনার সত্যতা স্বীকার করে।গ্রেফতার কৃত আসামীকে রাজশাহী নগরীর গোদাগাড়ীা থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে ।

