নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত

সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৫:১৩ 👁️ ৩১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ও জাপানের মধ্যে পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করার লক্ষ্যে জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আজ ‘Bangladesh Tourism Seminar’ অনুষ্ঠিত হয়েছে। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস এবং World Air-Sea Service Co., Ltd. যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যমন্ত্রীর সাথে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

জাপানে বাংলাদ দাউদ আলী বলেন, জাপান দীর্ঘকাল ধরে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন এবং অর্থনৈতিক অংশীদার। প্রথাগত খাতের বাইরেও পর্যটনের মত উদীয়মান খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে, যা জাপানি ভ্রমণপ্রেমীদের জন্য অনবদ্য। তিনি বক্তব্যে সুন্দরবন, কক্সবাজার, টাঙ্গুয়ার হাওর, পাহাড়পুর বৌদ্ধবিহার, বাগেরহাটসহ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও বাউল সংগীতের মতো লোকসংস্কৃতির বৈচিত্র্যময় আকর্ষণ এবং সুস্বাদু রসনাবিলাসের ঐতিহ্য তুলে ধরেন।

আরও পড়ুনঃ  গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

রাষ্ট্রদূত পর্যটকদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার অবকাঠামোগত উন্নয়ন, ভিসা আবেদন সহজীকরণ ও দ্রুত ভিসা প্রদানসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে জানিয়ে জাপানি অতিথিদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান জানান। তিনি জাপানের পর্যটন খাতে কর্মরত এবং ভ্রমণকারীদের যেকোনো প্রয়োজনে দূতাবাসের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সেমিনারে World Air-Sea Service Co. Ltd.-এর প্রেসিডেন্ট এবং সিইও ইযোসুকে কি কুমা বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় জাপানের একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং বিগত বছরগুলোতে বাংলাদেশ পর্যটন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধন করেছে। আজকের এ সেমিনার জাপান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে পর্যটন খাতে সুদূরপ্রসারী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা প্রকাশ করেন তিনি।

জাপানের পর্যটন খাতে কর্মরত এবং ভ্রমণপিপাসু ব্যক্তিরা এ সেমিনারে অংশগ্রহণ করেন।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।