নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

মানবতাবাদী সাংবাদিক সাইদুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১১:০৩ 👁️ ৫৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জননেতা মাদার বখশ্ এর নাতী এবং ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচনে কারাগার থেকে নির্বাচিত এমএনএ, রাজশাহী জেলা গভর্নর জননেতা আতাউর রহমান ও ভাষাসৈনিক মনোয়ারা রহমানের সন্তান রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি মানবতাবাদী সাংবাদিক সাইদুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে বঞ্চিতদের কণ্ঠস্বর ফাউন্ডেশন।

আরও পড়ুনঃ  অন্নের নিশ্চয়তা থেকে পুষ্টির অধিকার

ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহানের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা মানবাধিকার কর্মী আইয়ুব আলী তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য, সাবেক সাধারণ সম্পাদক এবং সুজন রাজশাহীর সভাপতি আহমদ সফিউদ্দিন। প্রধান আলোচক ছিলেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য, সাবেক সভাপতি ও ন্যাপ রাজশাহী জেলা সভাপতি সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান আলম।

আরও পড়ুনঃ  নগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামারি ট্রায়াল কোর্ট পরিচালিত

আলোচনা রাখেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা, রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, জননেতা আতাউর রহমান ট্রাস্টের সদস্য সচিব মাসুদ রানা সরকার, নিউমার্কেট ব্যবসায়ী সমিতি নেতা মাজেদ সওদাগর, ফুবসের সাবেক সভাপতি মেহেদী হাসান তুলিপ, কিশোর কুঁড়ির মেলা সংগঠনের দাদু রজব আলী মন্ডল প্রমুখ।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর সাবেক স্ত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার, ঘাতক স্বামী গ্রেফতার

দোয়া মাহফিল পরিচালনা সাহেব বাজার বড় মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল গণি।

এসময় বক্তারা বলেন, বঞ্চিতদের প্রকৃত একজন অভিভাবক সাহসী কণ্ঠস্বর ছিলেন সাইদুর রহমান। আমৃত্যু তিনি সাংবাদিক পরিবারকে সরকারি ও নিজ তহবিল থেকে অনুদান দেওয়া, গুণীজনদের স্মরণ, অসহায় হতদরিদ্র মানুষকে সহায়তা করা সর্বোপরি দিনমজুর থেকে রাজনীতিবিদসহ সকলের কাছে রাজশাহী প্রেসক্লাবকে পরিচিত করা এবং দীর্ঘ ৩০ বছর ধরে প্রেসক্লাবের ব্যানারে রাজশাহী তথা দেশের নিপীড়িত নির্যাতিত মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।