নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

চারঘাটে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

অক্টোবর ১, ২০২৬ ৬:২৫ 👁️ ১২ views
Link Copied!

‎পিন্টু আলী, চারঘাট : ‎রাজশাহীর চারঘাটে যথাযোগ্য মর্যাদায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।
‎
বুধবার (০১ অক্টোবর) সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
‎
‎উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবারের প্রতিপাদ্য ছিল “The Age of Longevity: Rethinking Systems for Lives” অর্থাৎ “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”।
‎
‎উক্ত অনুষ্ঠান উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান। উপস্থাপন করেন তিনি বলেন, প্রবীণরা সমাজের বোঝা নয়, সম্পদ। সরকার প্রবীণদের জন্য বয়স্ক ভাতা, বয়স্কদের জন্য আবাসনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রবীণদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তর সবসময় তাদের পাশে আছে। তিনি সন্তানদের প্রতি পিতা-মাতার যত্ন নেওয়ার আহ্বান জানান।
‎
‎উক্ত অনুষ্ঠানে সভাপতি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, আজকের শিশুই আগামী দিনের প্রবীণ। তাই প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ আমাদের পারিবারিক শিক্ষা থেকেই আসতে হবে। প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারি। তিনি আরও বলেন, কোনো প্রবীণ যেন অবহেলা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে।
‎
‎আরো কক্ত্যব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান। তিনি বলেন, গ্রামীণ কৃষির উন্নয়নে প্রবীণ কৃষকদের ভূমিকা অনস্বীকার্য। তাদের দীর্ঘদিনের কৃষি জ্ঞান নতুন প্রযুক্তির সাথে সমন্বয় করে কৃষিতে বিপ্লব আনা সম্ভব। প্রবীণ কৃষকদের তিনি আধুনিক কৃষি পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
‎
‎সাংবাদিকদের পক্ষে সাংবাদিক আবুল কালাম আজাদ ( সনি)। তিনি তার বক্তব্যে বলেন, সমাজে অনেক প্রবীণ আজও অবহেলিত। সংবাদকর্মী হিসেবে আমরা প্রবীণদের অধিকার ও সমস্যার কথা তুলে ধরতে চাই। তিনি প্রবীণদের জন্য উপজেলায় একটি বিনোদন কেন্দ্র ও দ্রুত সেবা ডেস্ক চালুর দাবি জানান।
‎
‎এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রবীণ ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।