নগরীতে অপহরণ মামলার মূল আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকা হতে অপহরণ মামলার মূল হোতা ১ নং এজাহার নামীয় আসামী মোঃ শাকিল আহমেদ (৩৭)’কে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) ১২:৩০ ঘটিকায় রাজপাড়া থানার অপহরণ মামলার মূল হোতা ১ নং এজাহার নামীয় আসামী মোঃ শাকিল আহমেদ (৩৭) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন বনলতা আবাসিক প্লট নং-৪৫, রোড নং-৫ বাসায় অবস্থান করিতেছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত বাসায় অভিযান পরিচালনা করে ধৃত এজাহার নামীয় আসামী মোঃ শাকিল আহমেদ (৩৭), পিতা- মোঃ ফজলুর রহমান, সাং-নারায়নপুর, থানা-গোদাগাড়ী, জেলা-মহানগর রাজশাহী’কে সাক্ষীদের উপস্থিতিতে গ্রেপ্তার...
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকা হতে অপহরণ মামলার মূল হোতা ১ নং এজাহার নামীয় আসামী মোঃ শাকিল আহমেদ (৩৭)’কে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) ১২:৩০ ঘটিকায় রাজপাড়া থানার অপহরণ মামলার মূল হোতা ১ নং এজাহার নামীয় আসামী মোঃ শাকিল আহমেদ (৩৭) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন বনলতা আবাসিক প্লট নং-৪৫, রোড নং-৫ বাসায় অবস্থান করিতেছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত বাসায় অভিযান পরিচালনা করে ধৃত এজাহার নামীয় আসামী মোঃ শাকিল আহমেদ (৩৭), পিতা- মোঃ ফজলুর রহমান, সাং-নারায়নপুর, থানা-গোদাগাড়ী, জেলা-মহানগর রাজশাহী’কে সাক্ষীদের উপস্থিতিতে গ্রেপ্তার করে।
উল্লেখ্য যে, রাজপাড়া থানার মামলা নং-১০, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬, ধারা-৩৬৫/৩২৩/৩৮৪/৩৮৫/৩৮৬/৩৮০/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০ এর মূলে আসামীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
Post Views: 14
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।