নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

অক্টোবর ১, ২০২৬ ৯:৪৪ 👁️ ১২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : নিজের স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় এক তরুণীকে সন্ত্রাসীদের দিয়ে গণধর্ষণ করিয়েছেন স্ত্রী। ভারতের কেরালার ত্রিসুরে গত মাসে এ ঘটনা ঘটে বলে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুনঃ  প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ওই তরুণী তার বিবাহিত ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে যান এবং একটি হোটেলে একসঙ্গে থাকেন। তখন তিনি গণধর্ষণের শিকার হন। আর তাকে সন্ত্রাসী ভাড়া করে গণধর্ষণ করান ওই ব্যক্তির স্ত্রী। এছাড়া ওই ব্যক্তিকেও ব্যাপক মারধরও করা হয়। এতে তার হাত ও পা ভেঙে গেছে।

আরও পড়ুনঃ  বাঘায় মাদক সেবনের অপরাধে যুবকের ছয় মাসের জেল

সন্ত্রাসীরা তাকে মারধর করে তামিল নাড়ুর একটি হাসপাতালের বাইরে ফেলে যায়।

এনডিটিভি আরও জানিয়েছে, ওই দুজন যে হোটেলে ছিলেন সেখানে পাঁচ সন্ত্রাসী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে যান। এরপর তারা দুজনকে বেঁধে ফেলে একটি গাড়িতে তোলেন। ওই সময় গাড়িতে ওই লোককে মারধরা করা হয়। গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হয় তামিলনাড়ুতে।

আরও পড়ুনঃ  ফেনীতে ১৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

তামিলনাড়ুতে গিয়ে তাকে গাড়ি থেকে ফেলে দিয়ে ওই তরুণীকে অন্য একটি গাড়িতে তোলেন দুজন। এরপর তাকে গণধর্ষণ করা হয়।

তদন্তে জানা যায়, নিজের স্বামীর ফোন ট্র্যাক করে তার অবস্থান জানেন স্ত্রী। এরপর সেখানকার তথ্য সন্ত্রাসী বাহিনীকে দিয়ে নির্দেশনা মতো কাজ করতে বলেন। মূলত ক্ষোভ থেকে তিনি এ কাজ করেছেন।

পুলিশ এর সঙ্গে জড়িত পাঁচজনকেই গ্রেপ্তার করেছে। এছাড়া ওই ব্যক্তির স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে আরও তদন্ত করা হবে।

সূত্র: এনডিটিভি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।