নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

জয়পুরহাটে ৩ মাস মেয়াদী যুব প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

অক্টোবর ১, ২০২৬ ১০:১৯ 👁️ ২৭ views
Link Copied!

মো. আবু তাহের আনসারী, জয়পুরহাট : জয়পুরহাটে তিন মাস মেয়াদী যুব প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  মেকআপ ছাড়া চেহারায় আলোচনায় নুসরাত ফারিয়া

​অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মকছুদুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ড. এ এম খালেদ।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তির সাজা

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য বিষয়ের সিনিয়র প্রশিক্ষক কাজী সৈয়দ তৌমুর কবীর, সহকারী প্রশিক্ষক মোহাম্মদ আলী রাজন, কৃষি বিষয়ের সহকারী প্রশিক্ষক মো. শামীম রেজা, প্রাথমিক চিকিৎসা বিষয়ের প্রশিক্ষক গোলাপ চৌধুরী, গবাদিপশু বিষয়ের প্রদর্শক এমদাদুল হক মিলন, পোল্ট্রি পালন বিষয়ের প্রদর্শক মো. ফাইফুল ইসলাম এবং যুব কার্যক্রমের সিডিও শামীম আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ  মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

​আয়োজক সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন তরুণ-তরুণী অংশ নেন। প্রশিক্ষণে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ, কৃষি ও উদ্যানতত্ত্ব বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কার্যক্রমের শেষ ধাপে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয় এবং সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।