নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরাম’-এ অংশ নিচ্ছেন কমলনগরের আমজাদ হুসাইন শামীম

অক্টোবর ২, ২০২৬ ১১:০৪ 👁️ ৩০ views
Link Copied!

বাবুল হুসাইন, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলার অন্তর্গত কমলনগর উপজেলা। এখানকার আলো-বাতাসে বেড়ে ওঠা এক স্বপ্নবাজ তরুণ এবার বাংলাদেশের প্রতিনিধি হয়ে পাড়ি জমাচ্ছেন সুদূর রাশিয়ায়। আগামী ৮ থেকে ১০ অক্টোবর (২০২৬) রাশিয়ার মস্কো শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বপ্রযুক্তির অন্যতম বড় আসর ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম’।

আরও পড়ুনঃ  জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের নতুন কমিটি

এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কমলনগরের গৌরব,আমজাদ হুসাইন শামীম।

ফোরামটি রাশিয়ার বৃহৎ প্রযুক্তি আয়োজন “ডিজিটাল সলিউশনস”-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, বৃহৎ ওই প্রযুক্তি আয়োজনে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন উপস্থিত থাকবেন।

আমজাদ হুসাইন শামীম একজন তরুণ আইটি উদ্যোক্তা এবং ‘ইউআই বার্ন লিমিটেড’ (UI Barn Limited)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)। প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা লক্ষ্মীপুর জেলার এই কৃতি সন্তানের স্বপ্ন সবসময়ই ছিল আকাশছোঁয়া। নিজের মেধা ও পরিশ্রমে দেশের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক পরিসরে প্রযুক্তি সেবায় তিনি আজ আলো ছড়াচ্ছেন।

আরও পড়ুনঃ  যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘আবার হঠাৎ বৃষ্টি’

তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান ‘ইউআই বার্ন’ (uibarn) ইতোমধ্যে বিশ্বের ১০৮টি দেশে অসংখ্য স্বনামধন্য কোম্পানিকে অত্যন্ত দক্ষতার সাথে সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি সাপোর্ট প্রদান করে গ্লোবাল মার্কেটে দাপটের সাথে কাজ করছে।

আন্তর্জাতিক বাজারে এমন সফলতার পাশাপাশি, বাংলাদেশের উদ্যোক্তাদের প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যবসায়ের প্রসারেও তিনি সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। দেশীয় এস এম ই উদ্যোক্তাদের অনলাইন ব্যবসাকে আরো সহজ এবং সাশ্রয়ী করার লক্ষে তিনি “কারবার ই-কমার্স অটোমেশন” নামে একটি ওয়েবসাইট সলুয়েশন নিয়ে এসেছেন।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি এজেন্ট গ্রেপ্তার

প্রযুক্তি খাতে আমজাদ হুসাইন শামীম মেধা, দক্ষতা ও নিরলস পরিশ্রমের ফলস্বরূপই তিনি আজ এই বিশ্বমঞ্চে আমন্ত্রণ পেয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে তার এই অর্জনের জন্য ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইয়ুথ ফাউন্ডেশন’ (BIYF)-এর পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।

কমলনগর থেকে শুরু করে বৈশ্বিক আইটি অঙ্গনে তার এই পদচারণা নিঃসন্দেহে একটি সত্যিকারের অনুপ্রেরণার গল্প। এই গ্লোবাল ফোরামে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বের নানা প্রান্তের শীর্ষ প্রযুক্তিবিদদের সাথে তার জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের অনন্য সুযোগ তৈরি হবে। আমজাদ হুসাইন শামীম এই অর্জন প্রমাণ করে যে, মেধা, একাগ্রতা ও ইচ্ছাশক্তি থাকলে কমলনগরের মতো উপজেলা থেকেও বিশ্বমঞ্চে নিজের এবং দেশের নাম উজ্জ্বল করা সম্ভব!

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।