নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া নতুন রূপে যাত্রা শুরু

অক্টোবর ৪, ২০২৬ ৮:২২ 👁️ ১৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া (ক্যাফে এনবিআইইউ) নতুন রূপে যাত্রা শুরু করেছে। রোববার (৪ অক্টোবর ২০২৬) ক্যাফে এনবিআইইউ-এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান।

আরও পড়ুনঃ  বিশ্ব প্রাণী দিবস-২০২৬, প্রাণীর চোখে পৃথিবী ও আমাদের ভবিষ্যৎ

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, পরিকল্পণা ও উন্নয়ন বিভাগের পরিচালক আবুল কালাম আজাদ, টিএসসির পরিচালক ড. নাসরীন লুবনা, হিসাব শাখার পরিচালক আশরাফুল হুদা, ক্যান্টিন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ  নবাগত অভিনেত্রী দিব্যাণী যা যা শেখাচ্ছেন সৃজিতকে

এসময় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর, আধুনিক ও প্রাণবন্ত ক্যাম্পাস জীবনের প্রত্যয়ে এই ক্যাফে-এর পথচলা শুরু হলো। শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে আমরা বদ্ধ পরিকর।

আরও পড়ুনঃ  রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শনে ভূমিমন্ত্রী মিনু

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।