নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

অক্টোবর ৬, ২০২৬ ৮:১৭ 👁️ ৩১ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাত জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ২০১৯ থেকে ২০২১ সালে করা আবেদনপত্র যাচাই-বাছাই শেষে মোট ৪৬৯ জন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ এর জন্য মনোনীত হয়েছেন।

আরও পড়ুনঃ  প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনীত রুয়েটের ৭ জন শিক্ষার্থীর মধ্যে ২০১৯ সালের ৩ জন, ২০২০ সালের ১ জন এবং ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন ৩ জন শিক্ষার্থী। তালিকায় ২০১৯ সালের জন্য মনোনীত রুয়েটের তিন সাবেক শিক্ষার্থীর মধ্যে রয়েছেন পুরকৌশল বিভাগের সুমাইয়া তাবাসসুম, যন্ত্রকৌশল বিভাগের মিফতাহুল মবিন চৌধুরী এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মহিউদ্দিন আহমেদ। ২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন স্থাপত্য বিভাগের সাবেক শিক্ষার্থী তামান্না সুলতানা স্বর্ণা। ২০২১ সালের জন্য মনোনীত তিন শিক্ষার্থীর মধ্যে রয়েছেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহিনুর আলম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. মাইনুল ইসলাম এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জাহিদ হাসান।

আরও পড়ুনঃ  গ্ল্যামারের চেয়ে যোগ্যতাকে এগিয়ে রাখলেন সোহিনী

এদিকে শিক্ষার্থীদের এমন সাফল্যের জন্য তাদেরকে রুয়েট পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।