নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের ঘটনায় ৬০ বছরের কারাদণ্ড

অক্টোবর ৮, ২০২৬ ৯:৫২ 👁️ ১৫ views
Link Copied!

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত নুর ইসলামকে (৪০) ৩০ বছর করে মোট ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে দুটি মামলায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ভুক্তভোগী দুই শিশুকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুনঃ  নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বগুড়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত হাবিবর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করা হয়েছিল।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে এনএসআইয়ের তথ্যের পর অভিযান, জব্দ ৫৪ বস্তা সার

জানা গেছে, ২০২৫ সালের ১২ মার্চ নিজ ঘরে ডেকে এনে ছয় বছর বয়সী দুই শিশুকে খাবারের লোভ ও টাকার প্রলোভন দেখিয়ে পাশবিক নির্যাতন চালান নুর ইসলাম। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ঘটনার পরদিন এক শিশু জ্বরে আক্রান্ত হয় এবং অন্য শিশুর তীব্র রক্তক্ষরণ শুরু হলে পরিবারের স্বজনেরা বিষয়টি জানতে পারেন।

এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে কাহালু থানায় মামলা করেন। পুলিশ ভুক্তভোগী শিশু দুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে আসামি নুর ইসলামকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষ আদালতে মোট ১০ জন সাক্ষী উপস্থাপন করে। সাক্ষ্য-প্রমাণ ও ভুক্তভোগীদের ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

আরও পড়ুনঃ  তথ্যমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত সার্বিক বিষয় ও প্রমাণ বিবেচনা করে আসামিকে দুটি পৃথক সাজায় ৩০ বছর করে মোট ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আইন অনুযায়ী একটি সাজাভোগের পর অপর সাজা শুরু হবে।

তিনি আরও জানান, আদালতের নির্দেশ অনুযায়ী জরিমানার ১ লাখ টাকা আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে আদায় করে ভুক্তভোগী শিশুদের পরিবারকে প্রদান করা হবে। রায়ে অসন্তোষের কোনো সুযোগ নেই এবং রাষ্ট্রপক্ষ এতে সন্তুষ্টি প্রকাশ করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।