নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিক্ষার বিকাশে সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় অগ্রণী ভূমিকা ধরে রাখবে : ভূমিমন্ত্রী

অক্টোবর ১০, ২০২৬ ৪:৫৬ 👁️ ৪৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, রাজশাহী অঞ্চলের শিক্ষার বিকাশে সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় তাঁর অগ্রণী ভূমিকা ধরে রাখবে। এই প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, খেলাধুলার সুযোগ বৃদ্ধি, ক্যাম্পাস পরিবেশবান্ধবকরণ এবং শৃঙ্খলা বজায় রাখাতে আরও গুরুত্ব দিতে হবে।

আজ শনিবার (১০ অক্টোবর) বেলা এগারোটায় রাজশাহী সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় এর ৬ তলা নতুন অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সুন্দর ও আধুনিক নবনির্মিত ভবনে কার্যক্রম শুরু হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ভূমিমন্ত্রী বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক মন্ডলী আগ্রহ প্রকাশ করলে এ প্রতিষ্ঠানে একাদশ ও দ্বাদশ শ্রেণি সংযুক্ত করার প্রস্তাব দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক শাখা চালু করা হলে প্রয়োজনীয় অতিরিক্ত নতুন ভবন নির্মাণ ও শিক্ষক পদায়নে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

আরও পড়ুনঃ  শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সুনামের কথা উল্লেখ করে তিনি বলেন, এ প্রতিষ্ঠানের বহু মেধাবী সন্তান দেশ-বিদেশে রাজশাহীর মর্যাদা উজ্জ্বল করেছেন। শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখা, বড়োদের শ্রদ্ধা ও ছোটোদের স্নেহ করা এবং রাজনৈতিক হানাহানি বা উসকানি থেকে দূরে থেকে একতা ও সৌহার্দ্য বজায় রাখার তাগিদ দেন তিনি।

বিদ্যালয়ের খেলার মাঠের বর্তমান নিচু ও অনুপযোগী অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করে তিনি শিক্ষা প্রকৌশল বিভাগকে মাঠ উন্নয়নের জন্য পৃথক বাজেট প্রণয়নের নির্দেশ দেন। শিক্ষার্থীরা যাতে পর্যাপ্ত খেলাধুলার সুযোগ পায় এবং ভালো খেলোয়াড় তৈরি হতে পারে সেজন্য সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ ২-৩ ফুট উঁচু করে পুনর্র্নিমাণ এবং মাঠের চারপাশ দিয়ে হাঁটার উপযোগী পথ তৈরির নির্দেশও দেন মন্ত্রী । অতীতে যারা এই স্কুলের উন্নয়নে অবদান রেখেছেন, তাদের কাজকে সম্মান জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, অতীতে স্থাপিত কোনো ভিত্তিপ্রস্তর বা স্মৃতিফলক ভেঙে ফেলা যাবে না।
এসয় তিনি, বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ আচ্ছাদনে ঘিরে ফেলার লক্ষ্যে স্কুলের প্রধান শিক্ষককে স্কুল প্রাঙ্গণে কমপক্ষে ২০০টি বৃক্ষ রোপণ করার অনুরোধ জানান।
সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ভবন উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

উল্লেখ্য যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ছয়তলা ভবনটি নির্মাণ করেন রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ভবনটির নির্মাণ ব্যয় ৯ কোটি ৩১ লাখ ৩ হাজার ২০০ টাকা। কাজের মেয়াদ ছিল ২১ মাস।

শিক্ষার বিকাশে সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় তাঁর অগ্রণী ভূমিকা ধরে রাখবে
: ভূমিমন্ত্রী

শনিবার (১০ অক্টোবর) রাজশাহী সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় এর ৬ তলা নতুন অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, রাজশাহী অঞ্চলের শিক্ষার বিকাশে সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় তাঁর অগ্রণী ভূমিকা ধরে রাখবে। এই প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, খেলাধুলার সুযোগ বৃদ্ধি, ক্যাম্পাস পরিবেশবান্ধবকরণ এবং শৃঙ্খলা বজায় রাখাতে আরও গুরুত্ব দিতে হবে।

আজ শনিবার (১০ অক্টোবর) বেলা এগারোটায় রাজশাহী সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় এর ৬ তলা নতুন অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সুন্দর ও আধুনিক নবনির্মিত ভবনে কার্যক্রম শুরু হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ভূমিমন্ত্রী বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক মন্ডলী আগ্রহ প্রকাশ করলে এ প্রতিষ্ঠানে একাদশ ও দ্বাদশ শ্রেণি সংযুক্ত করার প্রস্তাব দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক শাখা চালু করা হলে প্রয়োজনীয় অতিরিক্ত নতুন ভবন নির্মাণ ও শিক্ষক পদায়নে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সুনামের কথা উল্লেখ করে তিনি বলেন, এ প্রতিষ্ঠানের বহু মেধাবী সন্তান দেশ-বিদেশে রাজশাহীর মর্যাদা উজ্জ্বল করেছেন। শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখা, বড়োদের শ্রদ্ধা ও ছোটোদের স্নেহ করা এবং রাজনৈতিক হানাহানি বা উসকানি থেকে দূরে থেকে একতা ও সৌহার্দ্য বজায় রাখার তাগিদ দেন তিনি।

আরও পড়ুনঃ  শিমলা পার্কের সুরক্ষা নিশ্চিতসহ পাখির আবাসস্থল রক্ষার দাবি

বিদ্যালয়ের খেলার মাঠের বর্তমান নিচু ও অনুপযোগী অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করে তিনি শিক্ষা প্রকৌশল বিভাগকে মাঠ উন্নয়নের জন্য পৃথক বাজেট প্রণয়নের নির্দেশ দেন। শিক্ষার্থীরা যাতে পর্যাপ্ত খেলাধুলার সুযোগ পায় এবং ভালো খেলোয়াড় তৈরি হতে পারে সেজন্য সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ ২-৩ ফুট উঁচু করে পুনর্র্নিমাণ এবং মাঠের চারপাশ দিয়ে হাঁটার উপযোগী পথ তৈরির নির্দেশও দেন মন্ত্রী । অতীতে যারা এই স্কুলের উন্নয়নে অবদান রেখেছেন, তাদের কাজকে সম্মান জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, অতীতে স্থাপিত কোনো ভিত্তিপ্রস্তর বা স্মৃতিফলক ভেঙে ফেলা যাবে না।
এসয় তিনি, বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ আচ্ছাদনে ঘিরে ফেলার লক্ষ্যে স্কুলের প্রধান শিক্ষককে স্কুল প্রাঙ্গণে কমপক্ষে ২০০টি বৃক্ষ রোপণ করার অনুরোধ জানান।
সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ভবন উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ছয়তলা ভবনটি নির্মাণ করেন রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ভবনটির নির্মাণ ব্যয় ৯ কোটি ৩১ লাখ ৩ হাজার ২০০ টাকা। কাজের মেয়াদ ছিল ২১ মাস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।