নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশের সময় দালাল সহ আটক ৩

অক্টোবর ১০, ২০২৬ ১০:০১ 👁️ ১৭ views
Link Copied!

পলাশ পাল, নেত্রকোনা : ভারত থেকে অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের সময় দালালসহ তিনজনকে আটক করেছে বিজিবি। শনিবার (১০ অক্টোবর) বেলা আনুমানিক পৌনে ১২টার দিকে দুর্গাপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে ১২টি পদক জিতল রাজশাহী তায়কোয়ানডো দোজাং

আটককৃতরা হলেন—মোহনগঞ্জ উপজেলার কুলপতাক আদর্শনগর গ্রামের প্রান্ত সরকার, খালিয়াজুরী উপজেলার শালদীঘা গ্রামের শশীমোহন সরকারের ছেলে নিউটন সরকার এবং দালাল হিসেবে দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের এনফন্ট নকরেকের ছেলে সিলভার সাংমা।

আরও পড়ুনঃ  ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ অব্যাহত রেখেছি : রাসিক প্রশাসক

শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবির পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল বারী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতরা গত দুই মাস পূর্বে অবৈধভাবেই ভারতে গিয়েছিলেন এবং দালাল সিলভার সাংমা গত ৬ জুন মানবপাচার মামলায় আটক হয়েছিলেন।

আরও পড়ুনঃ  নগরীর ১২৮ বছরের ঐতিহ্যবাহী মীরেরচক জামে মসজিদের নির্মাণাধীন নতুন ভবন বিষয়ে মতবিনিময়

আটককৃতদের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যেই থানায় পাঠানো বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।