নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অক্টোবর ১১, ২০২৬ ৫:৩৬ 👁️ ২১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে এসকাফ সিরাপসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (১০ অক্টোবর) বিকেল আনুমানিক সোয়া ৫টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানা পুলিশের সহায়তায় মতিহার থানার খোঁজাপুর গ্রামের জমসেদ আলীর মেয়ে ও আকবর আলী ওরফে লিটন মিয়া (৩৫)-এর স্ত্রী বর্তমানে বোয়ালিয়া থানার সাগরপাড়া বটতলা এলাকায় ভাড়া বাসায় বসবাসরত মোছা: শান্তা খাতুন (২৫)-এর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে শান্তা খাতুন’কে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মৃত আলম শেখের ছেলে ও শান্তার স্বামী লিটন কৌশলে পালিয়ে যায়। পরে শান্তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৯ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৬ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি আকবর আলী ওরফে লিটন মিয়া দীর্ঘদিন ধরে তার স্ত্রী শান্তা খাতুনের সঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

আরও পড়ুনঃ  রোববার ফের বিক্ষোভের ঘোষণা দিল ককরোচ পার্টি

আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।