নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অক্টোবর ১২, ২০২৬ ১০:০০ 👁️ ১৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরবাসীর নাগরিক চাহিদা নিশ্চিতকল্পে সরকারি খাস সম্পত্তি রাজশাহী সিটি কর্পোরেশনের অনুকূলে বরাদ্দ ও হস্তান্তরের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এবং প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুনঃ  ‘এত মৃত্যু একসঙ্গে আগে কখনও দেখিনি’, জীবনের কঠিন সময়ে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন একতা

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় রাসিক প্রশাসক মহোদয় রাজশাহী মহানগরীর নাগরিক সুবিধা সম্প্রসারণ ও জীবনযাত্রার মানোন্নয়নে ওয়ার্ড পর্যায়ে খেলার মাঠ, ফুটসাল, ইনডোর স্টেডিয়াম, উন্মুক্ত খেলার মাঠ, আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল, ওয়ার্ড কার্যালয়, কমিউনিটি সেন্টার, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস), নগরবনায়ন, হকার পুনর্বাসন, কাঁচাবাজার, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসন, কবরস্থান, ক্লাব ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে সরকারি খাস সম্পত্তি বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সরকারি খাস সম্পত্তি রাজশাহী সিটি কর্পোরেশনের অনুকূলে বরাদ্দ ও হস্তান্তর করা হলে নগরীর নাগরিক সুবিধা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সহজ হবে বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ১ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

এর প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।