নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

অক্টোবর ১২, ২০২৬ ১০:২৮ 👁️ ১৯ views
Link Copied!

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ১১ জন নতুন সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা-কর্মীরা।

আরও পড়ুনঃ  মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

সোমবার (১২ অক্টোবর) সকালে এনসিপির নেতা-কর্মীরা গোদাগাড়ী ইউএনও কার্যালয় ঘেরাও করে এই প্রতিবাদ জানান।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রচলিত সব নিয়মনীতি ও যোগ্যতার শর্ত উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও তাদের স্বজনদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা অবিলম্বে এই বিতর্কিত ও পক্ষপাতমূলক তালিকা বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন ডিলার নিয়োগের দাবি জানান।

আরও পড়ুনঃ  ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ অব্যাহত রেখেছি : রাসিক প্রশাসক

ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর এনসিপির সদস্যসচিব ও গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান, রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও জুলাইযোদ্ধা আব্দুল হামিদ বাবলু, গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমান এবং পৌর এনসিপির আহ্বায়ক আব্দুর রহিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর এনসিপির সদস্যসচিব মোফাজ্জল হোসাইন আনাম, জুলাইযোদ্ধা মাহফুজ ও ইলিয়াস প্রমুখ।

আরও পড়ুনঃ  বাঘায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, ডিলার নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনানুযায়ী নিয়মতান্ত্রিক প্রক্রিয়াই সম্পন্ন করার চেষ্টা করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ ও ক্ষোভের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাসে আন্দোলনকারীরা অবরুদ্ধ গেটের তালা খুলে দেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।