নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

অক্টোবর ১৪, ২০২৬ ৭:৩১ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটনের কাটাখালী থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  সিটি হাসপাতালকে অত্যাধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলার আশ্বাস : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ৩টার দিকে কাটাখালী থানা পুলিশ মিরকামারী পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত পালু মন্ডলের ছেলে মো: মেহেদী হাসান (২১)-কে গ্রেপ্তার করে। এসময় মেহেদীর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্যে, গ্রেপ্তারকৃত মেহেদীর বিরুদ্ধে কাটাখালী থানায় ১ টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  অভাবের তাড়নায় কিডনি বিক্রি, গ্রেফতার হলেন ট্রান্সফরমার চুরির মামলায় ছামছুল

অন্যদিকে, কাটাখালী থানা পুলিশ গত ১৩ অক্টোবর রাত আনুমানিক পৌনে ১১টার দিকে শ্যামপুর থান্দারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শ্যামপুর চরপাড়া গ্রামের মো: ভুট্টু আলীর ছেলে মো: রাজবির আহমেদ রবিন (২০)-কে গ্রেপ্তার করে। এসময় রবিনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।