স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রবিবার যোহরের নামাজ আদায় শেষে তিনি মসজিদটি পরিদর্শন করেন। এ সময় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। পরিদর্শনকালে মসজিদ কমপ্লেক্সের নির্মাণকাজের অগ্রগতি ও অসমাপ্ত কাজ সম্পর্কে রাসিক প্রশাসককে অবহিত করা হয়। এ সময় মসজিদটির অবশিষ্ট নির্মাণকাজ সম্পন্ন করতে সহযোগিতা কামনা করেন কমিটির নেতৃবৃন্দ। রাসিক প্রশাসক মসজিদটির অসমাপ্ত নির্মাণকাজ সম্পন্ন করতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে রাসিকের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন আরজু, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, মসজিদ পরিচালনা কমিটির...
পরিদর্শনকালে মসজিদ কমপ্লেক্সের নির্মাণকাজের অগ্রগতি ও অসমাপ্ত কাজ সম্পর্কে রাসিক প্রশাসককে অবহিত করা হয়। এ সময় মসজিদটির অবশিষ্ট নির্মাণকাজ সম্পন্ন করতে সহযোগিতা কামনা করেন কমিটির নেতৃবৃন্দ। রাসিক প্রশাসক মসজিদটির অসমাপ্ত নির্মাণকাজ সম্পন্ন করতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে রাসিকের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন আরজু, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিফসহ কমিটির অন্যান্য সদস্য, মুসল্লিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।