নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

অক্টোবর ১৪, ২০২৬ ১০:৫৫ 👁️ ১১ views
Link Copied!

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এজাহারনামীয় আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে ভাঙ্গা থানার এসআই খালিদ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার গুনপালদী গ্রামের নাসির বিশ্বাসের বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  নগরীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভাঙ্গা উপজেলার গুনপালদী গ্রামের হাজী আব্দুল আউয়াল মোল্লার ছেলে মো. জামির মোল্লা (৫২) এবং বর্তমান ঠিকানা কলেজপাড় (বড়দিয়া গ্রামের আব্দুল আউয়াল মিয়ার ছেলে মেহেদী হাসান লিটু (৫২)। জামির মোল্লা মামলার এজাহারনামীয় আসামি এবং মেহেদী হাসান লিটু তদন্তে সন্দিগ্ধ আসামি।

আরও পড়ুনঃ  বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭/৮/৯(৩)/১০/১১/১২ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার এফআইআর নম্বর ২১ এবং জিআর নম্বর ৩০০।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া শেষে আজ ১৪ অক্টোবর দুপুরে তাদেরকে ফরিদপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে ভাঙ্গা থানা ওসি মোঃ মিজানুর রহমান সাংবাদিকদের জানান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।