নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা

অক্টোবর ১৬, ২০২৬ ৭:১৫ 👁️ ৬৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : মহাষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে দেবীর নিদ্রাভঙ্গের আবাহন ও পূজার বিভিন্ন আচার পালনের মধ্য দিয়ে মন্দিরে মন্দিরে শুরু হয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

আরও পড়ুনঃ  ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

রাজশাহীর বিভিন্ন মণ্ডপে ষোড়শ উপচারে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হচ্ছে। ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে মূল পূজার আচার। এ বছর রাজশাহী মহানগরীতে ৮৫টিসহ পুরো জেলায় ৪৮৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুনঃ  পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

সকাল থেকেই মণ্ডপগুলোতে বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা চলে। নানা রঙের পোশাক পরে পূজার আনন্দে মেতে ওঠেন ভক্তরা। তাঁদের পদচারণে মুখর হয়ে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ।

প্রচলিত নিয়মে মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন ধরে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চলে। তবে এ বছর সপ্তমীর তিথি দুদিন পড়ায় দুর্গোৎসবের ব্যাপ্তি বেড়ে হয়েছে ছয় দিন। আগামী ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

এদিকে, দুর্গাপূজা আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে রাজশাহীতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। মহানগরী ও জেলার বিভিন্ন পূজামণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।