নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়লেই হরমুজ প্রণালি খুলবে ইরান

অক্টোবর ১৭, ২০২৬ ১২:৫৫ 👁️ ৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্য ছেড়ে চলে গেলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া শুক্রবার (১৬ অক্টোবর) এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র অঞ্চলটি ছেড়ে না গেলে তাদের বিতাড়িত করা হবে।

আরও পড়ুনঃ  ৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছেড়ে গেলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। এতে এ অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে সম্মিলিত নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠা এবং বৈশ্বিক অর্থনীতির উন্নতি সম্ভব হবে। অন্যথায় যুক্তরাষ্ট্রকে অঞ্চলটি থেকে বিতাড়িত করা হবে।

আরও পড়ুনঃ  বিক্ষোভকারীদের খাবার-চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছে দিল্লি পুলিশ

তবে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে অংশ নেওয়া সেনা, মধ্যপ্রাচ্যজুড়ে মোতায়েন করা সব মার্কিন সেনা, নাকি সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানানো হয়েছে, তা স্পষ্ট করেননি ইরানের এই মুখপাত্র।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড, সেরা নায়ক শাকিব খান

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, প্রণালিটি উন্মুক্ত রয়েছে। অন্যদিকে তেহরানের বক্তব্য, ইরানি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ পথে কোনো নৌযান চলাচল করতে পারবে না।

এদিকে গ্রিসভিত্তিক সামুদ্রিক ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মেরিস্কস বৃহস্পতিবার সতর্ক করে বলেছে, জাহাজের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ রাখলেও সেগুলো নির্বিচার হামলার ঝুঁকিতে রয়েছে। শনাক্ত হওয়া এড়াতে অনেক জাহাজ ইতিমধ্যে তাদের ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।