নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

প্রাক্তনকে ক্ষমা করতে নারাজ পরীমনি, স্পষ্ট জানালেন ‘নো নো নো’

অক্টোবর ১৭, ২০২৬ ১:১৬ 👁️ ১৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অতীতের তিক্ততা ভুলে প্রাক্তন সঙ্গীকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে প্রতিবছর ১৭ অক্টোবর পালিত হয় ‘ফরগিভ অ্যান এক্স ডে’। তবে প্রাক্তনকে ক্ষমা করার বিষয়ে নিজের অনীহার কথা মজার ছলেই প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

আরও পড়ুনঃ  বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

শনিবার (১৭ অক্টোবর) প্রাক্তনকে ক্ষমা করার দিন উপলক্ষে প্রকাশিত একটি সংবাদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভাগ করে নেন পরীমনি। তবে বিষয়টি নিয়ে ইতিবাচক কোনো মন্তব্য না করে রাগের প্রতীক জুড়ে দিয়ে লেখেন, ‘নো নো নো নো নোওওও…’। তাঁর এই প্রতিক্রিয়া ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল ও হাস্যরস।
তবে ঠিক কোন প্রাক্তনকে ক্ষমা করতে রাজি নন, সে বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী। ফলে তার এমন মন্তব্যের পেছনে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ  পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

পরীমনির ব্যক্তিগত জীবন নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। অভিনেতা শরীফুল ইসলাম রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তাঁদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। পরবর্তী সময়ে তাঁদের বিচ্ছেদ হয়।

আরও পড়ুনঃ  জিয়াউল আহসানের বিচারকাজ ভার্চুয়ালি হবে আজ থেকে: প্রসিকিউটর তামিম

বর্তমানে সন্তানদের নিয়েই সময় কাটছে পরীমনির। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা থাকলেও প্রাক্তনকে ক্ষমা করার প্রসঙ্গে তাঁর এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ তৈরি করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।