নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যান চালক আটক

অক্টোবর ১৭, ২০২৬ ৭:৩৭ 👁️ ১২ views
Link Copied!

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে দেশীয় তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ভ্যান চালককে আটক করেছে পোর্ট থানা পুলিশ।

আরও পড়ুনঃ  ইমরানের মার্কিন ভক্ত, বাংলায় গাইলেন শিল্পীর গান

শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে বেনাপোল-যশোর মহাসড়কের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ থানার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই মাহবুবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল-যশোর মহাসড়কের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে একটি ইঞ্জিনচালিত ভ্যান তল্লাশি করেন। এ সময় ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় দেশীয় তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : ভূমিমন্ত্রী

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।