নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

অক্টোবর ১৭, ২০২৬ ৮:৫৮ 👁️ ১৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে নিজ নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রথম পর্বের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ডালিম খেলে সমস্যা হতে পারে যেসব ব্যক্তির

ভূমিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অনেক দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী তৈরি করেছে। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। কোনোভাবেই পড়াশোনার প্রতি অবহেলা করা যাবে না।

ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা যা-ই করো, আগে ছাত্র। ভালো ছাত্র হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখে তারপর অন্য কিছু। সবাই মিলেমিশে ক্যাম্পাসে থাকবে। কোনোভাবেই যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেভাবে চলতে হবে।’

প্রতিষ্ঠানটির বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে ভূমিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নতুন বাস চালু, নতুন ছাত্রাবাস নির্মাণ ও মিলনায়তন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে থেকে পড়াশোনা করতে পারেন এবং তাঁদের অভিভাবক ও শিক্ষকদের দুশ্চিন্তা করতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন!

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ. জে. এম. মাসুদুর রহমান। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।