নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

অক্টোবর ১৮, ২০২৬ ৯:০১ 👁️ ১৭ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার একটি শিশু ধর্ষণ মামলায় মোঃ আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদী নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ  মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ, আটক নারী

রোববার (১৮ অক্টোবর) রাজশাহী মহানগরীর শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জনাব মোঃ নুরজ্জামান সরকার এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

মামলার সূত্রে জানা যায়, বোয়ালিয়া মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামি মোঃ আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। সে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানার বাইতারা গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে। তার বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ছোটবনগ্রাম ক্লাব মোড় এলাকায়।

আরও পড়ুনঃ  সাত মাস পর অভিনয়ে ফিরলেন জাহের আলভী

মামলাটি তদন্ত শেষে রাজশাহী মহানগর ডিবি বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।