নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

অক্টোবর ২০, ২০২৬ ৭:১৮ 👁️ ১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১৬০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, সোমবার (১৯ অক্টোবর) ৮:১০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন নন্দনগাছী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে ইটের তৈরী মঞ্চ এ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়।

আরও পড়ুনঃ  চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ ইমদাদুল হক (৪৭), পিতা: মৃত আব্দুল বারী, সাং: কামনি গঙ্গারামপুর, থানা: চারঘাট, জেলা: রাজশাহী’কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ১৬০ পিস ইয়াবা নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তীতে আসামীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।