নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

অক্টোবর ২৪, ২০২৬ ৮:০০ 👁️ ১৮ views
Link Copied!

নিয়ামতপুর, নওগাঁ : নওগাঁর নিয়ামতপুরে দুইদিন ব্যাপী আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৪ অক্টোবর ) বিকালে উপজেলার ভাবিচা ফুটবল মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

ভাবিচা জাবড়ীপাড়া সাঁওতাল বীর মুক্তিযোদ্ধা পটল সরেন এর স্মৃতি স্মরণে ভাবিচা জাবড়ীপাড়া ভাবুক যুব সংঘ এ টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনাল খেলায় তালটিপাড়া একাদশ ১-০ গোলে দীঘলডাঙ্গা একাদশকে পরাজিত করে।

আরও পড়ুনঃ  জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই : আসাদুল হাবিব দুলু

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩নং ভাবিচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিয়া মোঃ মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শিবলাল চঁড়ে। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সহসভাপতি জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সহ প্রচার ও প্রচারণা সম্পাদক শফিকুল ইসলাম, ভাবিচা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম (আমিন), বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা (লিটন), টুর্নামেন্ট পরিচালনা কমিটির সহ-সভাপতি পলাশ চঁড়ে প্রমুখ।

আরও পড়ুনঃ  বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।